সারাদেশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিেেটর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, ঃ সাঃ সম্পাদক এড. আনোয়ারুল আজিজ টুটুল

  স্টাফ রিপোর্টার ঃ ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৫:২৯:১৬ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের নব গঠিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হচ্ছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সভাপতি ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল।
সন্মানিত সদস্যগন হচ্ছেন ডাক্তার মোফাখ্খারুল ইসলাম রানা, অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, অধ্যাপক শেখ আমজাদ আলী ও কাজী ইয়ামিনুল হাকিম(কাজী রানা)। এছাড়াও আরও তিনজনকে কোঅপ্ট করা হবে।
এর আগে ৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ডাঃ মোফাখ্খারুল ইসলাম রানা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতি সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জজকোর্টের পিপি এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল এর সঞ্চালনায় সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের সন্মানিত আজীবন সদস্য অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, ফরিদা ইয়াসমিন, এডভোকেট সুলতান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content