সারাদেশ

ময়মনসিংহে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

  স্টাফ রিপোর্টার ঃ ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৭:০২:২০ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোলপুকুর পাড় এলাকায় ফিতা কেটে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন। ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট মীর আফজালুর রহমান পান্নু এর সভাপতিত্বে এবং আয়কর আইনজীবী মুহাম্মদ মোজাম্মেল হক এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল।
এসময় আয়কর আইনজীবী মোস্তফা আহাম্মদ করিম (রানা), মিয়া মোহাম্মদ রূপক মানিকসহ ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীগণ, আয়কর আইনজীবী বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদেরকে অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান হয়। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের ইমাম হাফেজ ইশমত আলী।

আরও খবর

Sponsered content