স্টাফ রিপোর্টার ঃ ১১ সেপ্টেম্বর ২০২৬ , ১:২৩:১৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের মহাশ্মশানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে তিনি মহাশ্মশ্মান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহবায়ক বাবু দেবব্রত দাস দুকুল, সদস্য সচিব বাবু শ্রী সংগ্রাম বর্মন সহ বক্তবৃন্দ ও স্থারীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















