সারাদেশ

ধমীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন

  স্টাফ রিপোর্টার ঃ ৪ সেপ্টেম্বর ২০২৬ , ৪:১১:২৬ প্রিন্ট সংস্করণ

oppo_0

ধমীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি বলেন, এই দেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। এখানে সকল জাতি ধর্ম বর্ণ সবাই মিলে মিশে একসাথে বসবাস করছি। আমরা বৈশম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমাদের মাঝে থাকবে না কোন ভেদাভেদ।
ময়মনসিংহ কেন্দ্রীয় সর্বজনীন জন্মাষ্ঠমী উদ্যাপন কমিটি আয়োজিত শোভাযাত্রাটি দূর্গাবাড়ী মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন নাহার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এম এ হান্নান খান, এনামুল হক আকন্দ লিটন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট বিকাশ রায়, সদস্য সচিব শংকর সাহা, হন্দিু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, এডভোকেট সজীব সরকার রোকন (এ.পি.পি. জজ কোর্ট ও এ.জি.এস. ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি), স্বপন সেনগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির (ময়মনসিংহ বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর কমিটির আহবায়ক বিএনপি নেতা পার্থ সারথী সিনহা আপেল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব বাবু শ্রী সংগ্রাম বর্মন, গোকুল সুত্রধর মানিক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সনাতন ধর্মালম্বি নারী পুরুষ অংশ গ্রহন করেন। সন্ধা ৭টায় ধর্মসভা দুর্গাবাড়ি মন্দিরে শ্রীশ্রী কৃষ্ণপূজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রায় ৫ হাজার বছর আগে দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবিভর্’ত হিন্দুধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংশের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ হল আকৃষ্টকর, অর্থাৎ আনন্দ যিনি দেন এবং সবাইকে যিনি আকৃষ্ট করেন। সেই শ্রীকৃষ্ণ হলো সত্যযুগের প্রথম দেবতা।

আরও খবর

Sponsered content