স্টাফ রিপোর্টার ঃ ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৫:২৬:২৬ প্রিন্ট সংস্করণ
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে ময়মনসিংহ বড় কালিবাড়ি, পুরাতন গুদারাঘাট, ব্রহ্মপুত্র বেড়ীবাঁধ সংলগ্ন শ্রীশ্রী বাবা লোকনাথ চৈতন্য সংঘ (মন্দির ও সেবাশ্রম) এর উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনন্দ র্যালীর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি বলেন, যার যার ধর্ম সঠিক ভাবে পালন করবেন। আপনি আপনার ধর্ম পালন করলে সমাজের অনেক অন্ধকার কেটে এমনই যাবে। ধর্ম পালন করা মানুষ অন্যায় করতে পারে না। ধর্ম পালন করা মানুষ নিজেরাই বিবেক বান হয়। তিনি আরও বলেন, ধর্ম কোন রাজনীতির মধ্যে পরে না। সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই। এখানে সকল জাতি ধর্ম বর্ণ সবাই মিলে মিশে একসাথে বসবাস করছি। আমরা সবাই বাংলাদেশী। জন্মগত ভাবে এখানে সবারই সমান অধিকার। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম আমরা সবাই যুদ্ধ করেছি রক্ত দিয়েছি। তাই আমরা বৈশম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমাদের মাঝে থাকবে না কোন ভেদাভেদ। তিনি আরও বলেন, গত নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে আপনারা আমাদের নির্বাচিত করেছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা যে কোন মূল্যে আপনাদের এই আ¯’া এবং ভালোবাসা আমরা ধরে রাখব। তিনি বলেন, আমরা ভোটের রাজনীতি করি না। মানুষকে ভালোবাসার রাজনীতি করি। আপনাদের ধর্মীয় যে কোন প্রয়োজন বলবেন আমরা তাৎক্ষনিক ব্যব¯’া নিব। আমরা আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।
র্যালীটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বড় কালিবাড়ি, জুবুলি ঘাট, বড় বাজার, আঠারবাড়ি বিল্ডিং, আমলা পাড়া, রামবাবু রোড, গাঙ্গিণার পাড়, স্টেশন রোড, কবর খানা রোড হয়ে একই ¯’ানে গিয়ে শেষ হয়।
র্যালীতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হান্নান খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, শিববাড়ী মন্দির কমিটির স্বপন সেন গুপ্ত, ধর্মসভা দুর্গাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, পূজা উদযাপন পরিষদের এডভোকেট তপন দে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব বাবু শ্রী সংগ্রাম বর্মন, মন্দির ও সেবাশ্রম এর সভাপতি শ্রী বাবুল রায়, সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন। এছাড়াও র্যালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আভর্িাব দিবস উদ্যাপন কমিটির যুগ্ম আহবায়ক শ্রী দেবল দাস, ডাঃ বরেন্দ্র অধিকারী, শ্রী দীপক বিশ^াস, শ্রী নন্দ দুলাল কুরমী, শ্রী স্বপন সরকার, শ্রী সুব্রত দাস রিপন, শ্রী সুশান্ত দেব, শ্রী দীপক সুত্রধর, শ্রী সমীর চন্দ, শ্রী উত্তম পাল, সদস্য সচিব শ্রী দীপক ঘোষ, সার্বিক তত্ত্বাবধানে শ্রী কমলেশ ঘোষ, অর্থ সম্পাদক শ্রী শোভন ধর, সহ-অর্থ সম্পাদক শ্রী ভজন পাল সহ উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন।
এর আগে ভোর ৬টা ১ মিনিটে মন্দির পরিক্রমা, ভোর ৬টা ১৫ মিনিটে ঊষা ভোগ, সকাল ৭টায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ, সকাল সাড়ে ৮টায় বাল্য ভোগ, সকাল ৯টায় পুস্পাঞ্জলী, সকাল সাড়ে ৯টায় বাল্যভোগ বিতরণ, সকাল ১০টায় শ্রীশ্রী চন্ডীপাঠ, দুপুর দেড় টায় বাবার রাজভোগ, বিকাল ৫টায় আনন্দ প্রসাদ বিতরণ, সন্ধা ৭টায় বাবার আরতি কীর্তন এবং রাত সাড়ে ৮টায় শ্রী সুকান্ত সরকার বিরেশ^র ও শ্রী মৃন্ময় সরকার ইথার এর উপ¯’াপনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

















