স্টাফ রিপোর্টার ঃ ২৯ আগস্ট ২০২৬ , ৩:১৬:০১ প্রিন্ট সংস্করণ
বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগানকে ধারণ করে পল্লী সঞ্চয় ব্যাংক ময়মনসিংহ সদর শাখার আয়োজনে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) সকালে পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের গ্রাহকদের মাঝে চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী সঞ্চয় ব্যাংক পরিচালনা বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। এসময় তিনি বলেন, বৃক্ষ আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান সম্পদ। বৃক্ষ যে অক্সিজেন দেয় তা আমরা গ্রহণ করে বেঁচে আছি। তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণের ফলে দিন দিন পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এখন আমরা ইট বালুর নগরে বাস করছি। এর ফলে অদুর ভবিষ্যতে আমরা অক্সিজেনের অভাবে ভুগতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইসতেহারে নিয়ে আসছেন বৃক্ষ রোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ। এরই অংশ হিসেবে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক বৃক্ষ রোপণ এবং চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। প্রতি বছর ১৬ লক্ষ করে ৫ বছরে ৮০ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে। তার অংশ হিসেবে আজকের এই বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই বৃক্ষ শুধু রোপণ করলেই চলবে না এর পরিচর্যা করতে হবে। একজন শিশু বাচ্চাকে যে ভাবে যন্ত করে বড় করা হয় তেমনি ভাবে একটি গাছেরও যন্ত করে বড় করে তুলতে হবে। এই বৃক্ষই এক সময় আপনাকে ছায়া দিবে, ফল দিবে, অক্সিজেন দিবে। তাই এর গুরুত্ব অপরিসীম। আপনাদের সহযোগিতাই পল্লী সঞ্চয় ব্যাংকের এই কর্মসূচি সার্থক হবে সফল হবে। পরে তিনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সদর উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।
চারা বিতরণ অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদ রানা, জেলা আঞ্চলিক কার্যালয় এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু রায়হান এবং সদর শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা, গ্রাহক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
চারা বিতরণ শেষে পরে সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রধান কার্যালয় ঢাকার আয়োজনে পল্লী সঞ্চয় ব্যাংক ময়মনসিংহ বিভাগ এর ২০২৫-২৬ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন, ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক পরিচালনা বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার।
পল্লী সঞ্চয় ব্যাংক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক মহাব্যবস্থাপক মোঃ আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী প্রমুখ। এর পর দুপুর ২টা ৩০ মিনিটে একই স্থানে পল্লী সঞ্চয় ব্যাংক জেলা (আঞ্চলিক) কার্যালয় ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে পল্লী সঞ্চয় ব্যাংক ময়মনসিংহ বিভাগ এর ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স ভিত্তিক উৎসাহমূলক পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আঞ্চলিক কার্যালয় এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু রায়হান।

















