সারাদেশ

বৃহত্তর সিলেট সমিতি ময়মনসিংহ এর ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

  স্টাফ রিপোর্টার ঃ ৮ আগস্ট ২০২৬ , ৯:৩২:১৩ প্রিন্ট সংস্করণ

oppo_0

বিশিষ্ট ব্যবসায়ী শ্রী শীতেস চন্দ্র পালকে সভাপতি ও শ্রী লিমন চৌধুরীকে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সাধরণ সম্পাদক পদে নির্বাচিত করে বৃহত্তর সিলেট সমিতি ময়মনসিংহের ২১ সদস্য বিশিষ্ট নব গঠিত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) সন্ধায় নগরীর ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির অর্থ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে মোঃ শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হয়েছেন। সকলের র্সসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি বাবু দেবব্রত দাস দুকুল। এসময় সবাই হাততালির মাধ্যমে নবগঠিত কমিটিকে বরণ করে নেন। এছাড়াও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তিতে আলোচনা সাপেক্ষে জানিয়ে দেয়া হবে।
এর আগে ধর্মপাশা উপজেলার মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং হিমাংশু রঞ্জন সরকার ও খালেক মোশারফ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সংগঠন বিষয়ে মতামত ব্যক্ত করেন সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম চৌধুরী, শীতেশ চন্দ্র পাল, সাবেক অধ্যক্ষ দীপচান কানু, সহকারী অধ্যাপক মাসুদ আহসান, জহর লাল দাস প্রমুখ। এসময় বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আজকে এই সংগঠন হাটি হাটি পা পা করে এগিয়ে চলছে। আমরা একই এলাকার মানুষ। একই মাটি একই পানির মানুষ। বয়াং নাও শুকনায় পাও। সুতরাং আমাদের অন্য কোন চিনাতা ভাবনা নাই। সকলে একত্রে ধর্ম বর্ণ মিলে মিশে এই সংগঠনকে প্রতিষ্ঠিত করব এবং একে অপরের বিপদে আমরা একত্রে থাকব।

আরও খবর

Sponsered content