স্টাফ রিপোর্টার ঃ ৭ অক্টোবর ২০২৬ , ১:১৬:২৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের নগরীর মাসকান্দা বাইপাস এলাকায় হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বাইপাস এলাকায় হঠাৎ ঝড়ের তান্ডবে মুহূর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় সড়ক ও আশপাশের এলাকা। এসময় প্রবল বাতাসে বিভিন্ন স্থাপনা ও গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় আতঙ্ক। সাধারণ মানুষ এসময় ভয়ে আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। ঝড়ের তীব্রতায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘœ ঘটে। আকস্মিক এই ঝড়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভারি বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যায়। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ঝড়ের পর পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন।

















