স্টাফ রিপোর্টার ঃ ২১ অক্টোবর ২০২৬ , ১২:৩৬:৩২ প্রিন্ট সংস্করণ
দেবীর পায়ে পুস্পাঞ্জলী, পূজা সমাপন, দর্পণ বিসর্জন, প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন ও আশ্রমে শারদীয় দুর্গোৎসবের মহাবিজয়া দশমী সমাপ্ত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টায় পূজা আরম্ভ, সকাল ৮টায় পুস্পাঞ্জলীতে ভক্তবৃন্দ অংশ গ্রহণ কেেন এবং পূজা সমাপন অনুষ্ঠিত হয়। পূজার পুরোহিত ছিলেন সমর চক্রবর্তী, পুস্পাঞ্জলী মন্ত্র পাঠ করান শ্রীমৎ স্বামী কল্যাণনন্দজী মহারাজ (ইমন মহারাজ)। দর্পণ বির্জন অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৫২ মিনিটে। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা অনুষ্ঠিত হয়। অপরাজিতা পূজান্তে মন্দির পরিক্রমা, প্রদক্ষিণ স্তোত্র পাঠ। বিকেল ৩টায় মায়ের পায়ে সিদুর দান। ভক্তবৃন্দ মায়ের পায়ে সিদুর দান করেন। সন্ধারাত্রিকের পর প্রতিমা বিসর্জন এবং পরে শান্তি জল গ্রহণ। এসময় রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সন্ততানন্দজী মহারাজ সহ অন্যান্য মহারাজ, সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

















