স্টাফ রিপোর্টার ঃ ১৪ অক্টোবর ২০২৬ , ১২:১৪:৪৫ প্রিন্ট সংস্করণ
“প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার নগর হবে সবার” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সিটি কর্পোরেশনে প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ র্যালীর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি বলেন, বিগত দিনের ভুল ত্রুটি সংশোধন করে আগামী দিনগুলোতে কিভাবে নাগরিকদের সেবা কিভাবে বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে কাজ করব। এছাড়া একটি পরিচ্ছন্ন সুন্দর নগরী গড়ে তুলতে আমরা সকল কর্মকর্তা কর্মচারী মিলে সেই চেষ্টাই করব। যে নগরীতে আমাদের পরবর্তী প্রজন্মরা তার নগরকে নিয়ে অহঙ্কার করবে এবং স্বাস্থ্য সম্পন্ন পরিচ্ছন্ন একটি নগর পাবে। আজকের দিনে আমাদের এই প্রত্যাশা। অতিতে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল আমাদের এই নতুন পথ চলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সিটি কর্পোরেশনের পক্ষে যা যা করণীয় সামর্থ অনুযায়ী আমরা সব করার চেষ্টা করব।
র্যালীটি মসিক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পরিচ্ছন্নতাকর্মী বৃন্দ অংশ গ্রহণ করেন। পরে তারেক স্মৃতি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বক্তব্য রাখেন। এসময় সিটি কর্পোরেশনের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশরী মোঃ রফিকুল ইসলাম মিঞা, পরিবহণ বিভাগের মহা ব্যবস্থাপক মোহাম্মদ রাজীব-উল-আহসান, প্রধান বজ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোছাঃ শিরিন সুলতানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল-২ নাহিদ হাসান খান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম কুমার সাহা সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন অনুদান প্রদান করেন। পরে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

















