সারাদেশ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্তব্য- এমরান সালেহ প্রিন্স

  স্টাফ রিপোর্টার ঃ ১ অক্টোবর ২০২৬ , ৩:১১:১০ প্রিন্ট সংস্করণ

২০২৬-২০২৭ অর্থবছরে জেলা পরিষদ, ময়মনসিংহের অর্থায়নে অসহায়, দুঃস্থ ও অসচ্ছল ব্যক্তিদের অনুক’লে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এসব চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে ৬৪ জনের মধ্যে মোট ৬ লাখ ২৯ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘মানবিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ময়মনসিংহ জেলা পরিষদ অবিচল থাকবে। তিনি আরও বলেন, একজন অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্তব্য। অর্থের অভাবে কোনো মানুষ যেন চিকিৎসা বা জরুরি প্রয়োজন মেটাতে অসহায় হয়ে না পড়েন, সে জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘ময়মনসিংহ জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। জনগণের অর্থ জনগণের কল্যাণে এই নীতিকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি অসচ্ছল, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও জেলা পরিষদের সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান ও নির্বাচন-পরবর্তী সময়ে সরকারকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সমাজে যে অস্থিরতা রয়েছে, তা কাটিয়ে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। অপরাধীর কোনও রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধ বিবেচনায় তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তারেক রহমানের সরকার।
ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, মযমনসিংহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান, হিসাবরক্ষক তোসলিম আহমেদ।
চেক গ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য দেন সুরুজ্জামান, সনি চন্দ্র দে, হাসিনা বেগম, সাহেরা বিবি, পবিত্র কুমার ঘোষ, হালিমা খাতুন, রফিউদ্দিন ইসলাম রনি, মোহাম্মদ জামালুদ্দিন, কাজী মোহাম্মদ আব্দুল্লাহউদ্দিন সাজ্জাদ এবং মোহাম্মদ নজরুল ইসলাম খান। চেক গ্রহণকারীরা জেলা পরিষদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ