সারাদেশ

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ঃ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

  স্টাফ রিপোর্টার ঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ১:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন যেতে দেরি হচ্ছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছালে উদ্ধার কাজ শুরু হবে।
এ ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাড়িয়ে আছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content