স্টাফ রিপোর্টার : ২১ অক্টোবর ২০২৬ , ১২:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ
বুধবার (২১ অক্টোবর/২৬) বিকেল সাড়ে ৩টায় বিজয়া দশমী উপলক্ষে ময়মনসিংহ আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দূর্গাবাড়ী মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গন থেকে এক বিজয়ার শুভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারীঘাটস্থ ব্্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়।
বিজয়ার শুভাযাত্রায় ময়মনসিং-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এডভোকেট এম এ হান্নান, এডভোকেট বিকাশ রায়, এডভোকেট প্রনব কুমার সাহা রায়, এডভোকেট তপন দে, আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) কমিটির সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা, স্বপন দাস, দূর্গাবাড়ী পূজা উপ-কমিটির সভাপতি শ্রী শ্রী পরিতোষ দাস, সম্পাদক শ্রী বিকন ভট্টাচার্য্য, আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, এডভোকেট সজীব সরকার রোকন (এ.পি.পি. জজ কোর্ট ও এ.জি.এস. ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি) সহ পূজা উদযাপন কমিটি ও আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা(ধর্মসভা) কমিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যাক ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন।

















