সারাদেশ

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  স্টাফ রিপোর্টার ঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ২:১৫:২১ প্রিন্ট সংস্করণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলায় প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলার ১৩০টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপি পূজা কমিটির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামন্ডপে নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের নির্বিঘœ চলাচল নিশ্চিত করা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ