স্টাফ রিপোর্টার ঃ ১৮ অক্টোবর ২০২৬ , ৪:০৭:২৯ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) সন্ধায় ময়মনসিংহ নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজা মন্দির, দুর্গাবাড়ী মন্দির, দশভ’জা বাড়ী মন্দির, বড় কালীবাড়ী মন্দির সহ অন্যান্য মন্দির পরিদর্শণ এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) উপেন্দ্র চন্দ্র দাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এসময় আমলাপাড়া সার্বজনীন পূজা মন্দির নির্বাহী কমিটির সভাপতি এডভোকেট অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন দাস, উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী বিধান রঞ্জন আইচ (অনু), সাধারণ সম্পাদক শ্রী শ্যামল পাল এবং কোষাধক্ষ এডভোকেট সজীব সরকার রোকন (এ.পি.পি. জজ কোর্ট ও এ.জি.এস. ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















