স্টাফ রিপোর্টার ঃ ১৮ অক্টোবর ২০২৬ , ১২:৩৪:৪৪ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ সদর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী মোঃ অফিসার আরিফুল ইসলাম। শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে সদর থানাধীন চরনিলক্ষিয়া ইউনিয়ন ও শম্ভুগঞ্জ এলাকায় তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার পূজা মন্ডপের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও পূজার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিতকরণে মতবিনিময় করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
পরিদর্শণ কালে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম, চরনিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

















