স্টাফ রিপোর্টার ঃ ৯ আগস্ট ২০২৬ , ২:১৫:৫৮ প্রিন্ট সংস্করণ
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে Study in Malaysia স্পট অ্যাডমিশন ও ফ্রি কাউন্সেলিং প্রোগ্রাম। রবিবার (৯ আগস্ট-২০২৬) সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ ফ্রি কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। তৌওহীদ এডুকেশন কনসালটেন্ট এর সিইও ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়া নিলাই বিশ^বিদ্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবদু ও কামারা, সহকারী ব্যবস্থাপক অ্যান্ডি লো প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, নিলাই বিশ^বিদ্যালয় হলো মালয়েশিয়ার নেগেম সেম্বিলান প্রদেশের নিলাইতে অবস্থিত একটি স্বনামধন্য বেসরকারি বিশ^বিদ্যালয়। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। গুণগত শিক্ষা, সাশ্রয়ী খরচ এবং বিমান রক্ষাণাবেক্ষণ প্রকৌশল, ব্যবসা ও নার্সিং প্রোগ্রামের জন্য এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বেশ পরিচিত।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, শিক্ষার মান, প্রয়োজনীয় যোগ্যতা ও বিদেশে পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মালয়েশিয়ায় উচ্চশিক্ষার বিষয়ে সরাসরি দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্পট অ্যাডমিশন ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভর্তি প্রক্রিয়া নিয়ে বিনামূল্যে কাউন্সেলিং প্রদান করা হয়।
প্রোগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। আয়োজকরা জানান, মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় বিশ্বমানের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা ময়মনসিংহের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।












