সারাদেশ

নগরীর সি.কে ঘোষ রোডস্থ সিটি কর্পোরেশনের নবনির্মিত পার্কিং জোন উদ্ধোধন

  স্টাফ রিপোর্টার ঃ ৩০ আগস্ট ২০২৬ , ১:৫৯:০২ প্রিন্ট সংস্করণ

oppo_0

ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডস্থ সিটি কর্পোরেশনের নবনির্মিত গ্যারেজ (পার্কিং জোন) উদ্ধোধন করা হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পার্কিং জোনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি বলেন, এই জায়গাটি নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ন ব্যস্ততম ও কমার্শিয়লিা এলাকা এবং এই এলাকায় কোন পার্কিং এর ব্যবস্থা নাই। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ১০ হাজার স্কয়ার ফিটের এই জায়গায় পার্কিং জোন তৈরী করে দেওয়া হয়েছে। যার ফলে নগরীর সন্মানিত নাগরিকগণ এখানে গাড়ি রেখে তাঁর ব্যক্তিগত কাজ শেষ করে আবার গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। তিনি আরও বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন অন্যের জায়গা দখল করে না। আমরা আমাদের নিজস্ব সম্পত্তি উদ্ধার করছি। আমরা মনে করি এই সম্পত্তি আমাদের আমানত, নগরবাসীর আমানত। এরই অংশ হিসেবে সিটি কর্পোরেশনের এই জায়গা উদ্ধার করে পার্কিং জোন করা হয়েছে। এখানে প্রায় ৫০টি প্রাইভেট কার রাখা যাবে, পাশাপাশি মটর সাইকেলও রাখা যাবে। তিনি বলেন প্রায় ১ কোট টাকা ব্যায়ে এই পার্কিং জোনটি নির্মাণ করা হয়েছে। অত্র এলাকার জানযট নিরসনের জন্যই এই পার্কিং জোন নির্মাণ করা হয়েছে। এতে নগরবাসী উপকৃত হবে। আপনাদের সহযোগিতা চাই। আগামী ২/৩ দিন সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট বৃন্দ ও কর্মকর্তা বৃন্দ এ বিষয়ে কাজ করবেন। আগে পার্কিং এর জায়গা ছিল না এখন জায়গা হয়েছে। তাই সকল মটরসাইকেল এবং প্রাইভেট কারের মালিকগণ এই পার্কিং জোনে গাড়ি রাখবেন। তিনি বলেন, পার্কিং এরিয়ার রেটটাও সহনীয় পর্যায়ে করা হবে। বিভিন্ন ক্যাটাগরিতে এই রেট তৈরী করে দেওয়া হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের সকল কাজে সহায়তা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে পরিকল্পিত নগর গড়তে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, নাহিদ হাসান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নগর পরিকল্পনাবিদ মানস বিশ^াস, নির্বাহী প্রকৌশলী মোঃ শফি কামাল, নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার মুহাঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content