Uncategorized

ময়মনসিংহে অটোচালক নাজিমুদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

  স্টাফ রিপোর্টার ঃ ৩১ আগস্ট ২০২৬ , ৩:২১:২৯ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের দাপুনিয়া সুহিলায় অটোচালক নাজিমুদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও সহযোগি দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মৃত্যুদন্ড প্রাপ্ত পলাশ(২৯) মধ্যবাড়েরার জয়নালের ছেলে। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত তোফায়েল আহমেদ নাসিম(২৩) একই এলাকার আব্দুল সামাদের ছেলে ও বাবুল মিয়ার ছেলে শাকিল (২৪)।
(সোমবার) ৩১ আগষ্ট দুপুরে বিশেষ জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত পলাশে মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত নাসিম ও শাকিলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে বিজ্ঞ আদালত।
আদালতের স্টোনোগ্রাফার হাফিজুর রহমান জানান, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে সদেেরর ভাটিপাড়া গোপালনগরের মফিজ উদ্দিনের ছেলে অটোচালক নাজিম উদ্দিন দাপুনিয়ার সুহিলা এলাকায় পৌঁছলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে নাজিমুদ্দিনকে সড়কে ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় নাজিমুদ্দীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের ছোটভাই মো. নাছির উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করলে পুলিশ তদন্ত শেষে মামলার চার্জশীট আদালতে জমা দেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ, জেরা, যুক্তি-তর্ক-শুনানী শেষে আদালত এ আদেশ প্রদান করেন।
আদালতে রাস্ট্র পক্ষের আইনজীবী ছিলেন মো. আকরাম হোসেন এবং অভিযুক্তদের পক্ষে এএইচএম খালেকুজ্জামান ও আবু হানিফ খান মামলাটি পরিচালনা করেন।

আরও খবর

Sponsered content