স্টাফ রিপোর্টার ঃ ২ অক্টোবর ২০২৬ , ১:২০:২৫ প্রিন্ট সংস্করণ
জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ এর ময়মনসিংহ জেলা পর্যায়ের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাননের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহয়োগিতায় ফাইনাল টুর্নামেন্ট ধোবাউড়া উপজেলা ট্রাইব্রেকারে নান্দাইল উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধে দুই পক্ষই ১-১ গোলে সমাতা ছিল। দ্বিতীয়ার্ধের খেলায় কোন গোল না হওয়ার খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাঠে বসে খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম.এ রশিদুজ্জামান মিল্লাত।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-০৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-০৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ-০৮ ঈশ^রগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-০১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষচেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বিভাগীয় ক্রীড়া সংস্থা সদস্য সচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ.কে.এম মাহবুবুল আলম, সদস্য এনামুল হক আকন্দ লিটন প্রমুখ।
ফাইনাল খেলারদিনে গ্যালারিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও ক্রীড়া মোদী দর্শক উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে জেলার ১৪টি নারী দল অংশ গ্রহণ করে।

















