স্টাফ রিপোর্টার ঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৪২:৩৮ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, উপ-অঞ্চল, ময়মনসিংহের আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এ সময় জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















