স্টাফ রিপোর্টার ঃ ২০ অক্টোবর ২০২৬ , ৩:৩৪:৩৩ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ সদরে উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করাসহ কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে, সেজন্য তথ্য সংগ্রহকারীরা সঠিক তথ্য সংগ্রহ করছে কিনা তা যাচাই বাছাই করতে নাগরিকদের সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতায় উৎসাহ বাড়াতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এসময় তিনি বলেন-প্রকৃত দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারগুলোকে চিহ্নিত করে একটি নির্ভরযোগ্য কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজ তৈরি করতেই এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তিনি সঠিক তথ্য দিয়ে সরকারের এই কার্যক্রম বাস্তবায়নে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে এবং কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে, সেজন্য নাগরিকদের সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন- ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কোনো প্রকার টাকা বা ফি লাগবে না। কেউ যদি কার্ড করে দেওয়ার নামে টাকা দাবি করে, তবে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবগত করার পরামর্শ দেন ইউএনও। এসময় তার সাথে চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবউল্ল¬াহ, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক, মো: ছানোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















