স্টাফ রিপোর্টার ঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৬:০৭:৪০ প্রিন্ট সংস্করণ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডস্থ বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে দক্ষিণ জেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি দলঅয় কার্যালয় থেতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যাক অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ভালুকা আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আলম খুসরু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের জনগণের জানমাল এবং গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

















