স্টাফ রিপোর্টার ঃ ২০ অক্টোবর ২০২৬ , ৩:৩২:১৯ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার কাচারি ঘাট বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। মঙ্গরবার (২০ অক্টোবর) তিনি বিসর্জন ঘাট পরিদর্শন করেন। এ সময় প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘেœ সম্পন্ন করার লক্ষ্যে ঘাটের পরিবেশ, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আগত ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘœ চলাচল এবং শান্তিপূর্ণ ভাবে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসময় মসিক প্রশাসক বলেন, দশমীর বিসর্জন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিসর্জন ঘাট প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্যান্ডেল, সিকিউরিটি বুথ, প্রবেশ ও বাহির হবার রাস্তা নির্মাণ, মেডিকেল বুথ ও পাবলিক টয়লেট স্থাপন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন হবে। এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















