সারাদেশ

ব্র্যাক মাইগ্রেশন প্রেগ্রামের প্রবাসবন্ধু ফোরামের মিটিং অনুষ্ঠিত

  স্টাফ রিপোর্টার ঃ ১৮ অক্টোবর ২০২৬ , ১২:৪০:৫৩ প্রিন্ট সংস্করণ

oppo_0

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় প্রবাসবন্ধু ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসবন্ধু ফোরাম এর সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম অর্গানাইজার এর সঞ্চালনায় সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কোঅর্ডিনেটর মো: নাসিম উদ্দিন নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি বলেন, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারাবিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সভায় প্রবাসবন্ধু ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে ভিডিও প্রদশনী করা হয়।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ