সারাদেশ

অন্ধকারাচ্ছন্ন সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার পথ দেখিয়েছেন আনন্দ মোহন বসু-ওয়াহাব আকন্দ এমপি

  স্টাফ রিপোর্টার ঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৩১:০৬ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহকে শিক্ষার নগরী হিসেবে প্রতিষ্ঠার পেছনে যে কজন মনীষী অসামান্য অবদান রেখেছেন, আনন্দমোহন বসু তাঁদের অন্যতম। অন্ধকারাচ্ছন্ন সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার পথ দেখিয়েছেন তিনি। কৃতজ্ঞতাবোধ থেকেই আনন্দমোহন বসুর জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, ‘আমরা ময়মনসিংহবাসী আনন্দমোহন বসুর প্রতি কৃতজ্ঞ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নতুন প্রজন্মের কাছে আমরা তাঁকে তাঁর প্রাপ্য মর্যাদায় তুলে ধরতে পারিনি। তাই আনন্দমোহন বসুকে আমাদের স্মরণে ফিরিয়ে আনতে হবে শ্রদ্ধা ও ভালোবাসায়। তাঁর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে।
আনন্দমোহন বসুর ১৮০তম জন্মদিন উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, ‘ময়মনসিংহকে শিক্ষার নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে কজন ব্যক্তি অপরিসীম অবদান রেখেছেন, আনন্দমোহন বসু তাঁদের অন্যতম।’ শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি পশ্চাৎপদ সমাজকে এগিয়ে নেওয়ার যে উদ্যোগ তিনি নিয়েছিলেন, তা আজও ময়মনসিংহের শিক্ষা ও সাংস্কৃতিক পরিমন্ডলে গভীরভাবে প্রভাব বিস্তার করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আনন্দমোহন বসুর মতো মনীষীদের অবদান কেবল স্মরণসভা বা জন্মদিন পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাঁদের জীবন ও চিন্তাকে নতুন প্রজন্মের শিক্ষা, মূল্যবোধ ও মানবিক চেতনার সঙ্গে যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
উনিশ শতকে বাংলায় শিক্ষা বিস্তার ও সমাজসংস্কারের ক্ষেত্রে আনন্দমোহন বসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ময়মনসিংহের সঙ্গে তাঁর সম্পর্কও ছিল গভীর। তাঁর উদ্যোগে ময়মনসিংহে শিক্ষা বিস্তারের যে ধারার সূচনা হয়েছিল, পরবর্তী সময়ে তা এ অঞ্চলের শিক্ষা-ঐতিহ্যকে সমৃদ্ধ করে। তাঁর নামের সঙ্গে যুক্ত আনন্দমোহন কলেজ আজও বৃহত্তর ময়মনসিংহের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে আনন্দমোহন বসু স্মৃতি পরিষদের আহ্বায়ক কবি ও গল্পকার তাহমিনা রহমান বলেন, আনন্দমোহন বসু শুধু ময়মনসিংহের নয়, সমগ্র বাংলার শিক্ষা, সমাজসংস্কার ও মানবিক অগ্রযাত্রার এক উজ্জ্বল নাম। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়ে শুধু একজন মনীষীকে স্মরণ করা নয়, শিক্ষা, মানবিকতা ও সমাজকল্যাণের একটি আদর্শকেও সামনে নিয়ে আসা সম্ভব। তাঁর স্মৃতি ও আদর্শ সংরক্ষণে ভবিষ্যতেও বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি।
সিটি কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, কবি ও সংগঠক আলী ইউসুফ। তিন শতাধিক ক্ষুদে চিত্রশিল্পীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী