স্টাফ রিপোর্টার ঃ ১৬ অক্টোবর ২০২৬ , ১২:২১:২৮ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী মন্দির প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বস্ত্র বিতরণ করেন। এসময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। আগামীতেও বিভিন্ন উৎসবে এই উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি। আমাদের মাঝে আপনারা আলাদা কেউ নন। আমরা সবাই সমান। এখানে কারো মাঝে কোন বিভেদ নাই। আপনারা মনের আনন্দে উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আপনাদের পাশে আমরা আছি।
এ সময় আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দুর্গাবাড়ী মন্দির কমিটির সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ মহানগরের সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, এডভোকেট সজীব সরকার রোকন (এ.পি.পি. জজ কোর্ট ও এ.জি.এস. ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি), স্বপন সেনগুপ্ত, আমলাপাড়া মন্দির কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস সহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ, স্থানীয় সনতান ধর্মালম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















