স্টাফ রিপোর্টার ঃ ১৩ অক্টোবর ২০২৬ , ১২:৫৮:১২ প্রিন্ট সংস্করণ
আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ও জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাছুম প্রধান।
জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ, ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী প্রমুখ।
এসময় জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসের প্রধান মোহাম্মদ আলমগীর কবির, জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















