স্টাফ রিপোর্টার ঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৪:৪৮ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ সদরের বেগুণবাড়ি সুইজগেটে পালাস্টিকের ড্রাম অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেগুণ বাড়ি এলাকার স্থানীয় লোকজন একটি ড্রাম পানিতে ভাসছে দেখতে পায়। এসময় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে ড্রামটি তুলে ড্রামের ভিতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “হত্যার পর মরদেহ ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

















