স্টাফ রিপোর্টার ঃ ১ সেপ্টেম্বর ২০২৬ , ২:২১:৫৭ প্রিন্ট সংস্করণ
বর্ণাঢ্য আনন্দ র্যালী ও সমাবেশের মধ্যদিয়ে ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে দক্ষিণ জেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালীটি টউিন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যাক অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন এবং বিভিন্ন শ্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো নগরীতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আলম খুসরুর সঞ্চালনায় সমাবেশে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে কর্মসূচি ঘিরে সকাল থেকেই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাক-ঢোল, ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খন্ড খন্ড মিছিলসহ নগরীর টাউন হল প্রাঙ্গণে সমবেত হন।
সমাবেশে সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে বিএনপি সবসময় লড়াই করে আসছে। দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দেশপ্রেমিক দল এবং সব মানুষের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার মহান ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি বাকশাল বিলুপ্ত করে মানুষের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ ও লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তা বাস্তবায়নে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের উদ্দেশে রোকন বলেন, ‘গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে আমাদের বহু সাথী ও সহযোদ্ধা আজ আমাদের মাঝে নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা শপথ করছি আগামীর বাংলাদেশ হবে সব নাগরিকের, একটি বৈষম্যহীন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।
















