সারাদেশ

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে  বসতভিটা হারিয়ে দিশেহারা অসহায় মানুষ

  জামালপুর প্রতিনিধি : ৩ আগস্ট ২০২৬ , ১২:৩৪:৪৯ প্রিন্ট সংস্করণ

জামালপুরের ইসলামপুর ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙ্গনে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর ঘোনাপাড়া ও দক্ষিণ পাড়া এলাকায় শতশত  বসতবাড়ি,বিভিন্ন স্থাপনা হাজার একর ফসলি জমি নদে গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।

নদের পানি  বৃদ্ধির সাথে সাথে প্রতিনিয়ত চোখের পলকে বিলীন হয়ে যাচ্ছে শত বছরের স্মৃতি জড়ানো ভিটেমাটি ও ফসলি জমি। ভাঙ্গন কবলিত মানুষ তাদের শেষ সম্বল ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে নিলেও রাতের আধারে কয়েকটি পরিবারের বসতবাড়ী মুহুর্তেই নদীর গর্ভে চলে যাওয়ায় শুধু নিজেদের রক্ষা করতে পেরেছেন।এসব  পরিবার সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।

স্থানীয় বাসিন্দারা জানান,নদের পানি বৃদ্ধি পাওয়া তীব্র ভাঙন দেখা দিয়েছে।ভাঙ্গন কবলিত  পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে পুরো এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে ভুক্তভোগিরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জোবায়ের জানান, ইতোমধ্যে আমি জামালপুর পানি উন্নয়ন বোর্ডকে একাধিক বার অবহিত করেছি। এছাড়াও ভাঙ্গন কবলিত এলাকা খোঁজ খবর রাখছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যই ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান জানান, নদীভাঙন কবলিত এলাকার পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলা বা অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণের কাজ দ্রুত শুরু করা হবে। এদিকে, ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ