সারাদেশ

শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতেও ভালো করতে হবে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ওয়াহাব আকন্দ এমপি

  স্টাফ রিপোর্টার ঃ ৬ অক্টোবর ২০২৬ , ২:৩৪:৪০ প্রিন্ট সংস্করণ

oppo_0

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ৬৪ জেলায় একই সময়ে অনুষ্ঠিত ৫০ বছর পূর্তি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সহ জেলা উপজেলা প্রশাশনের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা শিশু একাডেমির কর্মকর্তা বৃন্দ, শিশু, শিক্ষক, অভিবাবক এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিশুদের সাথে কথা বলেন। এ সময় শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার পাশাপাশি ময়মনসিংহ জেলার সঙ্গেও ভার্চুয়ালী সংযুক্ত হন এবং শিশুদের কথা শুনেন। ময়মনসিংহে সরাসরি কথা বলেন জিলা স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র জাওয়াদ হাসান। তিনি বলেন, আজ আপনার সামনে আমাদের মনের কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত। আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে আমাদের ভেতর থেকে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউবা শিক্ষক, খেলোয়াড়া কিংবা দেশ পরিচালনার দায়িত্বশীল মানুষ হবে। তাই প্রতিটি শিশুর জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ, ভালোবাসা, সুশিক্ষা এবং নিজের প্রতিভা বিকাশের সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যদি মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য কাউন্সেলিং কর্নারের ব্যবস্থা করা হয় তাহলে আমরা সগজেই বয়সন্ধিকাল সহ মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতে পারব এটা আমাদের মতো টিনেজারদের জন্য খুব প্রয়োজন। এজন্য আপনার সহযোগিতা দরকার মাননীয় প্রধানমন্ত্রী। আপনার দেয়া ক্লি সানডে কর্মসূচিতে আমরা স্কুলের সবাই নিয়মিত অংশ গ্রহণ করি। আমাদের বিদ্যালয়ে আমরা সুন্দর এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখি। এছাড়া আপনার আরো একটি অনন্য উদ্যোগ নতুনকুড়ি স্পোর্টস। পরিশেষে একটি কথা বলে শেষ করব আমাদের দেশটা যেন আপনার নেতৃত্বে আমাদের সকলের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়। পরে প্রধানমন্ত্রী জাওয়াদের প্রশ্নের উত্তর দেন।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে ময়মনসিংহ জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় তিনি বলেন, শুধু লেখাপড়ায় ভালো হলেই হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প, সংস্কৃতি ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রেও ভালো করতে হবে। শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেপ মহাপরিচালক ফরিদ আহমদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজনিন সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এডভোকেট এম এ হান্নান খান, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম সহ অন্যান্য অতিথি বৃন্দ।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী