সারাদেশ

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালী

  স্টাফ রিপোর্টার ঃ ১ সেপ্টেম্বর ২০২৬ , ৩:০৫:২৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে মহানগর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজকে যে বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশে আসার জন্য তাঁর কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ। অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই ভূখন্ডে যারা আছি, আমরা সবাই বাংলাদেশি। সেজন্য আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, এডভোকেট হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, শামিম আজাদ, লিটন আকন্দ, রতন আকন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content