স্টাফ রিপোর্টার ঃ ২৮ অক্টোবর ২০২৬ , ৩:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ” এই শ্লোগান নিয়ে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ এবং আলোচনা সভার মধ্যদিয়ে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ময়মনসিংহ বিআরটিএ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুর রহমান। র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা ও বিআরটিএ এর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

















