সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

  স্টাফ রিপোর্টার ঃ ২৪ অক্টোবর ২০২৬ , ২:৩৬:০৫ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের সদর উপজেলা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন এলাকার অবৈধ বালু ঘাটে অভিযান চালিয়ে ২১ ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলার বেগুনবাড়ি থেকে ত্রিশাল পর্যন্ত অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দপূর্বক ধ্বংস করা হয়। এসময় কোতোয়ালি মডেল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বেশ কিছুদিন থেকে সদর উপজেলার খাগডহর, ভাবখালী ইউনিয়নসহ ময়মনসিংহ নগরীর কালীবাড়ি, থানাঘাট এলাকায় বেশ কয়েকটি স্থানে ব্রহ্মপুত্র নদ থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছেন। এতে বেশ কয়েক একর ফসলি জমি ও কয়েকটি ভূমিহীন পরিবার হুমকির মুখে পড়ে। পরে স্থানীয়রা এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসনকে অবগত করলে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বিষয়টি আমলে নিয়ে অসহায় মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিলে শনিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নেতৃত্বে টাস্কফোর্স পরিচালনা করে ২১টি ড্রেজার মেশিন ধ্বংস করে দেয় সদর উপজেলা নির্বাহী অফিসার।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে সদর এলাকায় অভিযান চালিয়ে ২১ টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ এবং জনস্বার্থ সংরক্ষণে জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও আরিফুল ইসলাম।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ