স্টাফ রিপোর্টার ঃ ১৩ অক্টোবর ২০২৬ , ১২:৫৫:৪৭ প্রিন্ট সংস্করণ
আগামী ২৯ আশি^ন (১৬ অক্টোবর) শুক্রবার দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ, সায়ংকালে দুর্গাদেবীর বোধন এর মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু। তাই সারা দেশের ন্যায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের মৃৎশিল্পীরা। রাতদিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরী করছেন দেবী দুর্গাকে। এখন চলছে প্রতিমা রংয়ের শেষ মুহুর্তের কাজ। মৃত শিল্পীরা রং তুলি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখন শুধু প্রতিমাকে চক্ষুদান করে মঙ্গলঘট স্থাপনের পালা। এ উপলক্ষ্যে সার্বজনিন স্থায়ী মন্দির গুলো ঝার-মুচ,রং ও অস্থায়ী মন্দির নির্মান করে সুদৃশ্য বিশাল প্যান্ডেল তোরণ নির্মান এবং বর্ণাঢ্য আলোকসজ্জার কাজ শেষ পর্যায়ে। সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষে ময়মনসিংহ জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ বছর প্রতিমা তৈরির উপকরণের দাম বেশি ও পারিশ্রমিক কম হওয়ায় হতাশ কারিগররা।
এবছর ময়মনসিংহ মহানগরসহ জেলার ১৪টি থানা এলাকায় ৮১৪টি পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের সকল প্রস্তুতি শেষের পথে।
আগামী ৩০ আশি^ন (১৭ অক্টোবর) দেবীদুর্গার আমন্ত্রণ ও অধিবাস, বেলতলায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল দেবী বন্দনা এবং ৪ কার্তিক (২১ অক্টোবর) প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হবে। জেলায় ১৭তম বারের মত শুধুমাত্র মহিলাদের পরিচালনায় নগরীর শিববাড়ী পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারে ১৯ অক্টোবর মহাষ্টমীর দিন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক শংকর সাহা সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রতিটি মন্ডপে নিশছিদ্র নিরাপত্তাব্যবস্থার দাবি জানান। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এবারের পূজায় নিরাপত্তায় পুলিশের পাশাপাশি এসআরবি, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী এবার জেলার ১৪ থানা এলাকায় মোট ৮১৪ টি মন্ডপে পুজা উদযাপন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানা এলাকায় ১৩২, মুক্তাগাছায় ১১৪, ফুলবাড়িয়ায় ৭৩, ত্রিশালে ৬৯, ভালুকায় ৬৭, গফরগাঁওে ১০, পাগলায় ১১, গৌরীপুরে ৬৪, ঈশ্বরগঞ্জে ৫০, নান্দাইলে ৩০, ফুলপুরে ৪৮, হালুয়াঘাটে ৬১, ধোবাউড়ায় ৩৫ ও তারাকান্দায় ৫০ টি পূজামন্ডপে পূজা উদযাপন করা হবে।

















