স্টাফ রিপোর্টার ঃ ৯ অক্টোবর ২০২৬ , ৮:৩৫:১১ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও ময়মনসিংহে দুর্গাবাড়ী ভগবতী মায়ের সন্তানদের পক্ষ থেকে অসহায়, দরীদ্র নারী পুরুষের মাঝে পূজার উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) দুপুরে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সর্ভা (ধর্মসভা) দুর্গাবাড়ী মন্দির প্রাঙ্গণে ৪ শতাধিক নারী পুরুষ, বৃদ্ধ ও শিশুদের মাঝে এসব উপহার বিতরণ করেন ভগবতী মায়ের সন্তানগণ। এসময় আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সর্ভা (ধর্মসভা) দুর্গাবাড়ী মন্দির কমিটির নেতৃবৃন্দ, ভগবতী মায়ের সন্তানেরা সহ অন্যান্য মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসব উপহার পেয়ে অসহায়, দরীদ্র পরিবারের সদস্যরা খুবই খশি। তাদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পরে।

















