স্টাফ রিপোর্টার ঃ ৮ অক্টোবর ২০২৬ , ২:০৪:৩১ প্রিন্ট সংস্করণ
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বাংলাদেশ শিশু একাডেমি’র ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ এর সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সরকারি শিশু পরিবার বালিকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ময়মনসিংহের আয়োজন এবং ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। এসময় তিনি বলেন, শিশুদের শারিরিক ও মানসিক বিকাশে পরিবারের পক্ষ থেকে পর্যাপ্ত খেলায় রাখতে হবে। আরও লক্ষ্য রাখতে হবে আপনার শিশু যেন তার সমবয়সী সঙ্গী ছাড়া অন্য কারো সঙ্গে যেন মেলামেশা না করে। শিশুদের অনুষ্ঠান গুলোতে তাদের নিয়ে যাবেন তাতে শিশুদের ব্যক্তিত্ব বিকাশের অন্যতম সহায়ক হয়। এছাড়া এসব অনুষ্ঠানে গেলে শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক হয়। তিনি আরও বলেন, আপনার শিশুর প্রতি খেয়াল রাখতে হবে সে যেন বিপথে না যায়। তার সহিত বন্ধুসুলভ আচরণ করবেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছাবুর প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, সরকারি শিশু পরিবার বালিকার কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

















