সারাদেশ

নগরীর ১৯০২টি নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট কার্ড বিতরণে মসিক প্রশাসক

  স্টাফ রিপোর্টার ঃ ৭ অক্টোবর ২০২৬ , ৮:৪৯:৩৮ প্রিন্ট সংস্করণ

oppo_0

ময়মনসিংহ নগরীর ১৯০২টি নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ৭ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে সিটি কর্পোরেশনের আয়োজনে এসব কার্ড বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি বলেন, এখন থেকে প্রকৃতপক্ষে নি¤œ আয়ের মানুষের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এই কার্ড পেতে কোন সুপারিস বা অর্থের প্রয়োজন নেই। এই কার্ডের জন্য কাউকে কোন প্রকার টাকা দিবেন না। দালাল বাটপারদের থেকে সাবধান থাকবেন। আমার নিজেরও কোন ক্ষমতা নাই একটি কার্ড দেয়ার। সঠিক তথ্য প্রদান করবেন কার্ড এমনিতেই পারেন। তারপরও কেউ না পেলে সিটি কর্পোরেশনে জানাবেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের সামর্থ অনুযায়ি সময়ে সময়ে অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। অর্থ দিয়ে কেউ প্রতারিত হবেন না।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এ এই এম আরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল-৩ ফৌজিয়া নাজনীন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল-২ নাহিদ হাসান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম কুমার সাহা, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, উপকারভোগী পরিবার ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মোট বরাদ্দ ৭০৪০৫টি কার্ড, মোট কার্ড প্রস্তুত হয়েছে ৬৪০৮৩টি, এই ধাপে বিতরণকৃত কার্ড সংখ্যা ১৯০২টি এবং বরাদ্দ অবশিষ্ট রয়েছে ৬৩২২টি।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ