স্টাফ রিপোর্টার ঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৮:৪২ প্রিন্ট সংস্করণ
মাঠ পর্যায়ে সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করাসহ বিভিন্ন সামাজিক ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে স্কুল কলেজের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা পালন করছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। তিনি নিয়মিত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা যাচাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মান যাচাই বাছাই ও খেলার মাঠ এবং অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করছেন। এরই অংশ হিসাবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি ময়মনসিংহে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাঠ সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধির কাজ পরিদর্শন করেন।
এসময় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর মাঠসহ সার্বিক উন্নয়নে আমরা বদ্ধপরিকর জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন-একটি সুন্দর স্কুল মাঠ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সৌন্দর্যের দারুণ ভূমিকা রাখে। একটি গোছানো এবং দৃষ্টিনন্দন মাঠ শুধু বিদ্যালয়ের সৌন্দর্যই বাড়ায় না, বরং পড়াশোনার পরিবেশকেও আনন্দদায়ক করে তোলে। সে লক্ষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।

















