সারাদেশ

তারাকান্দার বাট্টা ভাটপাড়া এস সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম

  স্টাফ রিপোর্টার ঃ ৩ সেপ্টেম্বর ২০২৬ , ৫:১৫:৩৮ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অর্ন্তগত ১৯১৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাট্টা ভাটপাড়া সতীশ চন্দ্র (এস সি) উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি থেকে নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল। বুধবার (২ সেপ্টেম্বর) ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে এই কমিটি অনুমোদিত হয়। এদিনই অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বিদ্যালয়ের সাবেক ছাত্র থেকে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি করেছে।
অনুমোদিত নতুন ম্যানেজিং কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়ে নজরুল ইসলাম ইসমাইল ঐতিহ্যবাহী শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content