স্টাফ রিপোর্টার : ২৬ আগস্ট ২০২৬ , ১:১৯:১০ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী উপলক্ষে নাতে রাসুল (সাঃ) পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট)/২৬ বাদ আছর ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় (অমৃত বাবু রোডস্থ) সুহা নিলয় এডভোকেট সাদিক হোসেনের নিজ বাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন সাবেক সভাপতি এডভোকেট সাদিক হোসেন এর আয়োজন দোয়া মাহফিলে আয়কর আইনজীবী বৃন্দ, ধর্মপ্রাণ মুসলমানগণ, আইনজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন জুবুলি ঘাট মসজিদের পেশ ইমাম। এর আগে নাতে রাসুল পরিবেশন করেন ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। পরে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই উপহার দেন এডভোকেট সাদিক হোসেন।
















