স্টাফ রিপোর্টার ঃ ৬ অক্টোবর ২০২৬ , ২:৩৯:২৪ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) বিসি কমিটির সভায় ময়মনসিংহ জিলা স্কুল মোড়ের মসজিদ ভবনের অনুমোদনের মাধ্যমে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রমের নতুন যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মউক কার্যালয়ে বিসি কমিটির সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। সভায় পরিকল্পিত ও বাসযোগ্য নগরায়ন গড়ার লক্ষ্যে প্রথমবারের মতো ১০টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে প্রতিষ্ঠানটির বিসি কমিটির সভায় আবেদিত এসব ভবনের নকশা যাছাই-বাছাই করে সদস্যদের সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে এক প্রেস ব্রিফিংএ মউক চেয়ারম্যান বলেন, আমরা আজকে বি.সি কমিটির সভা করেছি। এই সভায় ময়মনসিংহ জিলা স্কুল মসজিদ ভবনের নকশাসহ মোট ১০টি ভবন নকশা অনুমোদন দিয়েছি। তবে বহুতল ভবনগুলোর আরও খতিয়ে দেখে পরবর্তীতে অনুমোদন দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা বাড়ী করতে চান তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকবে। আমরা চাই, পরিকল্পিত নগরায়নে বাসযোগ্য বসতি গড়তে। বিগত সময়ের মতো অপরিকল্পিত ভবন নগরীতে আর হতে দেওয়া হবে না। এজন্য সবাইকে বাড়ী নির্মাণে কিছু শর্ত মানতে হবে।
এ সময় বিসি কমিটির সদস্য ও স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি সায়কা বিনতে আলম বলেন, পরিকল্পিত নগরী গড়তে রাস্তার প্রশস্তা বিবেচনা করে আইন মেনে ভবন অনুমোদন করা হবে। এতে কিছু শর্ত থাকলেও কঠিন কোন শর্ত নেই। আমরা পরিকল্পিত নগরায়নে পরিচ্ছন্ন চর্চা করতে চাই। কারিগর ক্ষেত্রেও আমরা আরও সচেতন হতে চাই। তবে বিধিবর্হিভূত ভবন নির্মান কাজ করা হলে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) ¯িœগ্ধা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাছুম প্রধান, সিনিয়র প্লানার ড. আহম্মেদ আখতারুজ্জামান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ^াস।

















