স্টাফ রিপোর্টার ঃ ১৫ অক্টোবর ২০২৬ , ২:৪৮:০১ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ নগরীর শিববাড়ী মন্দির প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এর সার্বিক তত্ত্বাবধানে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম কুমার সাহা, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা সহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

















