স্টাফ রিপোর্টার ঃ ১০ অক্টোবর ২০২৬ , ৬:২১:৩৪ প্রিন্ট সংস্করণ
মহালয়ার পুন্য প্রভাতে দেবী আবাহনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬ টায় ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী মন্দিরে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দুর্গাবাড়ী আয়োজিত মহালয়া উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশ অনুষ্ঠিত হয়। এদিন সকালে দুর্গাবাড়ী মন্দির ছিল ভক্তবৃন্দের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ।
সকালে মহালয়ার শুরুতেই দেবী আবাহনে ছিল শঙ্খ ও উলুধ্বনি, শ্রী শ্রী চন্ডিপাঠ, সমবেত সঙ্গীত, মাতৃ বন্দনা ও নৃত্য। শঙ্খ ও উলুধ্বনিতে অংশ গ্রহণ করেন নারী শক্তি আয়োজিত শিববাড়ি পূজা কমিটির সদস্যবৃন্দ, মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম শিক্ষকমন্ডলী, চন্ডী পাঠ করেন শ্রী অনিক চক্রবর্তী। সংগীতালেখ্য-মহামায়া চন্ডিকা, গ্রন্থনা, শ্লোকপাঠ ও সংগীত পরিচালনায় থাকবেন ড. আশিক সরকার। সুর-মুকুর এর পরিবেশনায় কন্ঠসংগীতে ছিলেন মল্লিকা বর্মণ, হৃদিতা দেবনাথ, কৌশিক সাহা, মোঃ মোকাররম হোসাইন, সাবিকুন নাহার শিখা, তৃষা মোদক, সুদীপ্ত সান্যাল, প্রিয়ন্তি দাস, নির্বাচিতা সরকার, পুস্পিতা সাহা, মিথিলা দেবনাথ, শুভেচ্ছা চন্দ, অহর্সি সরকার, প্রিয়ন্তি সরকার, অনিরুদ্ধ সাহা, পুস্পিতা চন্দ, আরাধ্য ব্যানার্জী, জয়িতা দে, অহনা পাল ও রাজদীপ মুহূত’ প্রমুখ। মাতৃ সঙ্গীত পরিবেশনায় ছিলেন, শ্রী প্রদীপ চক্রবর্তী, শ্রী শান্তা পাল তুলি। সর্বশেষ মহিষাসুর বধ। নৃত্য আলেখ্য-দশরুপা মহামায়া, গ্রন্থনা পরিকল্পনা-আভাস দিপু, নৃত্য পরিচালনায় ছিলেন শ্রী মানস তালুকদার। অংশ গ্রহণে এথিনা, মিজান, তাথৈ, শুভজিৎ, রাজ¯্রী, অহনা, টািশ, মেধা, সেঁজুতি, দিপু, শ্রীপর্ণা, সুদীপ্তা, দিয়া, বাধণ, শ্যামল, দিশা, আদিশ্রী, প্রিয়ন্তী, দেবাঙ্গনা, মৃত্তিকা, শুভমিতা, রাজ¯্রী সাহা, নবনীতা, রিতা, ¯েœহা, রিদীতা, সমাদৃতা, সাবিত্রী, নিঝুম, সপর্যা, নিশীতি, প্রথা, গল্প,রোজা, সম্প্রীতি, পৃথা, রিদুন, রিশীকা, ইশাণী, দেবকী, পর্ণা, সৃজিতা প্রমুখ।
দেবী আবাহন অনুষ্ঠানে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভার সভাপতি অধ্যাপক বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের কল্যাণদানন্দজী ইমন মহারাজ সহ হিন্দু ধর্মালম্বীদের ভক্তবৃন্দ, আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভার নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দউপস্থিত ছিলেন।

















