সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েছেন বাদ পড়া ২০ শিক্ষক

  স্টাফ রিপোর্টার ঃ ১ অক্টোবর ২০২৬ , ৩:০৯:০৯ প্রিন্ট সংস্করণ

নিয়োগপত্রের দাবিতে অনশনে বসা ময়মনসিংহের ২২ প্রার্থীর মধ্যে ২০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েছেন। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর অনশনের পর মধ্যরাতে তাদের নিয়োগপত্র দেওয়া হয়। তবে বাকি দুই প্রার্থীর নিয়োগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার রাতে ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২০ জনের নিয়োগপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে বুধবার বেলা ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ময়মনসিংহ জেলার ২২ প্রার্থী। ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান যে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
নিয়োগপত্র পাওয়ার পর অনশনকারী শিক্ষকরা বলেন, “মধ্যরাতে ওয়েবসাইটে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র পেয়ে আমরা খুশি। আজই যোগদান করব।”
বাকি দুজনের নিয়োগপত্র পাওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “তাদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। নিয়োগপত্র পাওয়া ২০ জন আজই যোগদান করবেন।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ