সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে সদর ইউএনও’র নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

  স্টাফ রিপোর্টার ঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম (ইউএনও) এর নেতৃত্বে প্রতি শনিবার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসাবে শনিবার ২৬ (সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মাঠ এবং চতুর্পাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিশ মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন সম্ভাব্য প্রজননস্থল পরিস্কারের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার কাস্তে ও ঝাড়– হাতে নিয়ে নিজে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেন। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও শিক্ষার্থীরা এ অভিযানে অংশ নেন।
কর্মসুচিতে এডিস মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন সম্ভাব্য প্রজননস্থলে লার্ভিসাইড প্রয়োগ করা সহ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা কাজে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এসময় তিনি এডিস মশার প্রজননস্থল, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান। পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনে করেন ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তাই লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে দীর্ঘমেয়াদে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান- ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজ, হাসপাতাল, নিজ বাড়ীর আশেপাশে স্থানগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এই অভিযান বেগবান করা হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আশপাশের এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং অবৈধভাবে অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান পার্কিংয়ের কারণে পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছিল। তাই এসব এলাকা পার্কিংমুক্ত করার পাশাপাশি পরিচ্ছন্ন রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ১২ সেপ্টেম্বর থেকে তিন মাস ব্যাপি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের অংশ হিসেবে ডেঙ্গ প্রতিরোধ ও পরিবেশ নিশ্চিত করতে আজকের এই অভিযান।

আরও খবর

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন সদর ইউএনও

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার প্রদান

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমেক হাসপাতাল পরিদর্শণ কালে স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ময়মনসিংহ ২১ ড্রেজার মেশিন ধ্বংস করল সদর উপজেলা প্রশাসন

ময়মনসিংহে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দূর্গাবাড়ী’র আয়োজনে মহাবিজয়ার শুভাযাত্রা

উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তী

Sponsered content

আরও খবর: ময়মনসিংহ