সারাদেশ

নগরীর কেন্দ্রিয় মহাশ্মশানের উন্নয়ন ও আধুনিকরণের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন মসিক প্রশাসক

  স্টাফ রিপোর্টার ঃ ২৮ আগস্ট ২০২৬ , ১:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত কেওয়াটখালিস্থ কেন্দ্রিয় মহাশ্মশানের উন্নয়ন ও আধুনিকরণের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) আনুষ্ঠানিক ভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন মসিক প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রশাসক কেওয়াটখালি মহাশ্মশান প্রাঙ্গণের চারপাশের মাঠে বৃক্ষরোপণ করেন। এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, এডভোকেট তপন দে, স্বপন সেন গুপ্ত, হিন্দু বৌদ্ধ খিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ সহ মসিকের অন্যান্য কর্মকর্তা ও সনাতন ধর্মীয় নেতাকর্মী ও ভক্তবৃন্দ নারী পুরুষ উপস্থিত ছিলেন। কেওয়াটখালি মহাশ্মশানের উন্নয়ন ও আধুনিকায়নের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

আরও খবর

Sponsered content