আসন্ন শারদীয় দুর্গোৎসব উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজা মন্দির নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৪ আগষ্ট)/২৬ই রাত্র ৮ টায় মন্দির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়। এসময় মন্দিরের নির্বাহী কমিটির সিনিয়র সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাহী কমিটি সকল সদস্যের সম্মতিতে উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী বিধান রঞ্জন আইচ (অনু), সাধারণ সম্পাদক শ্রী শ্যামল পাল এবং কোষাধক্ষ এডভোকেট সজীব সরকার রোকন (এ.পি.পি জজ কোর্ট ও এ.জি.এস জেলা আইনজীবী সমিতি, ময়মনসিংহ)কে
মনোনীত করা হয় এবং সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সুপারিশ করা হয়।